
খুলনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেল সাড়ে পাঁচটায় খুলনা নগরের খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার








