
বিসিবি নির্বাচনে ৩৩ মনোনয়নপত্র জমা, ভোট ৭ জুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে গতকাল শুক্রবার। রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানিয়েছেন, নির্বাচনের মোট তিনটি ক্যাটাগরিতে একসঙ্গে ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তিনি জানান, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) এ ১৪টি, ক্যাটাগরি-২ (ক্লাব) এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা) এ একটি মনোনয়নপত্র জমা








