
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার, ২৫০ জন ইরান ইন্টারন্যাশনালকে তথ্যপ্রদানকারী বলেছে পুলিশ
ইরানের পুলিশ বলেছে, ইসরায়েল ও যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপনে গোয়েন্দা তথ্য পাঠানোর অভিযোগে তারা ৫০০ জনকে গ্রেপ্তার করেছে। ইরান পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা রাদান এই তথ্য গতকাল আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছেন। রাদানের কথায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত ২৫০ জনকে সরাসরি ইরান ইন্টারন্যাশনালকে তথ্য প্রদান করার অভিযোগে আটক করা হয়েছে। তাদের পাশাপাশি গ্রেপ্তার তালিকায় কয়েকটি আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গ্যাংয়ের








