
হুনানের আতশবাজি কারখানায় বিস্ফোরণ: ২১ জন নিহত, প্রায় ৬০ আহত
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রাদেশের লিউইয়াং শহরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে; ঘটনায় ২১ জন মারা গেছেন এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন, জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া। বিস্ফোরণটি হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির ওয়ার্কশপে ঘটে। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এবং এখানে কয়েকটি বড় কারখানা রয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার








