
থাইল্যান্ড কেটে দিলো ভিসা-মুক্ত থাকার মেয়াদ: নতুন সীমা ৩০ ও ১৫ দিন
দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড সম্প্রতি ট্যুরিস্ট ভিসা নীতিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভা বিশ্বের ৯০টিরও বেশি দেশের জন্য আগে থেকেই চালু ছিল এমন ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিলের অনুমোদন দিয়েছে এবং ভিসা-মুক্ত থাকার সর্বোচ্চ সময়সীমাও গুরুত্বপূর্ণভাবে কমিয়েছে। করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশ ও দক্ষিণ আমেরিকার কিছু অংশসহ বিভিন্ন








