
পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণে ২৪ নিহত, ৫০-এর বেশি আহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে স্থানীয় সময় রবিবার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনে চালানো বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৫০-এর বেশি মানুষ আহত হয়েছে। এই তথ্য এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটায় ঘটে যাওয়া হামলায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন বলে কর্মকর্তারা জানান। কয়েকটি উদ্ধারদল এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী কাছে বসতায় এসে তৎপরতা শুরু করলে ঘটনাস্থলের ভিডিওতে








