
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন
হরমুজ প্রণালিকে ঘিরে ছড়ানো ভূরাজনৈতিক অস্থিরতার ফলে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই কারণে দেশের তাত্ক্ষণিক জ্বালানি চাহিদা পুরণে সরকারকে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। বুধবার, ১৭ জুন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ








