
খুলনায় কোস্টগার্ডের অভিযানে খবির মোল্লা গ্রুপের সাত সদস্য আটক; অস্ত্র-গোলাবারুদ ও ককটেল জব্দ
খুলনার দিঘলিয়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও একটি ককটেলসহ খবির মোল্লা নামে পরিচিত একটি গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় অভিযান চালানো হয়। পরে দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। আটকরা হচ্ছেন: মো. সিরাজ








