
খুলনায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। ঘটনাটির বিস্তারিত নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, চাঁদা দাবি ও লেনদেনের অভিযোগে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়। আজ তাঁদের আদালতের








