
মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার; শহীদ মিনারে শেষ শ্রদ্ধা
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারকে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। এই খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে সাদাত মনোয়ার। মুস্তাফা মনোয়ার আজ সোমবার ভোর সাড়ে আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত জটিলতায় গত ১৪ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে








