
আশা জার্মান রাষ্ট্রদূতের: বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে
জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত রুদিগার লজ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বোঝায় নারী-পুরুষ নির্বিশেষে দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও ভোটে অংশগ্রহণ








