
সংখ্যালঘু নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান পূজা উদযাপন ফ্রন্ট; সাত দফা দাবি
জাতীয় প্রেসক্লাবে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সাত দফা দাবি উত্থাপন করে এবং জাতীয়ভাবে উত্থাপিত আটদফা দাবির প্রতি সমর্থন প্রকাশ করে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও বিএনপির জাতীয়








