
সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে আদালত কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) এই আদেশ দেন সংশ্লিষ্ট আদালত। এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়। নথিপত্র অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায়








