
বিবাহের পাঁচ দিন পরও বায়োডাটায় ‘অবিবাহিত’—গাজী নজরুল-মরিয়মকে ঘিরে নতুন প্রশ্ন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। এমপি গাজী নজরুল ভিডিওতে থাকা তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বললেও, একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থায় আজও ‘অবিবাহিত’ লেখা রয়েছে—যা নতুন প্রশ্ন উত্থাপন করেছে। গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, পারিবারিকভাবে ১৭ জুন মরিয়ম খাতুনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন








