
তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজারের মৃত্যু
চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া তীব্র তাপপ্রবাহে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা সিয়েনসানো এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে মৃত্যুগুলো ঘটেছে ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে। খবরটি রিপোর্ট করেছে আনাদোলু সংবাদসংস্থা। সিয়েনসানো বলেছে, দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়, তার পরে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ব্রাসেলস








