
আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নিযুক্ত
মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৮ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইরিন খান ওই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। আইরিন খান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০০১








