ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

জুন ২৯, ২০২৬

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগের জবাবে চীন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে এসেছে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার। সম্প্রতি বাংলাদেশ-চীন এক যৌথ উদ্যোগে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু হওয়ায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। সেই উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) নিয়ে ভারতের উদ্বেগ সম্পর্কে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব

আজ জাতীয় সংসদের বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। তবে এই করকমানার বিনিময়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু শর্ত আরোপের কথা জানিয়েছেন। তিনি বলেন, কর সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানগুলোকে গবেষণা খাতে বেশি বিনিয়োগ করতে হবে, ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনের

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কেউ একা নন; ১৮ কোটি মানুষই শক্তি: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান রোববার সংসদে পয়েন্ট অফে দাঁড়িয়ে বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নয় — এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের উদ্যোগ। তিনি বলেন, একক কোনো মাস্টারমাইন্ডকে আমরা মানি না। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের ১৭তম দিনে বাজেটের সাধারণ আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি। তিনি জানান, জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের মাধ্যমে বিরোধীদলীয়

ট্যাক্সের টাকায় সংসদকে তোষামোখানায় পরিণত করা যাবে না: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে কাউকে তোষামোদ করার জন্য গান-কবিতা বা অন্যান্য প্রহসনের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদ তোষামোদের জায়গা নয়; এটি দায়িত্ব পালনের জায়গা। জনগণের ট্যাক্সের টাকায় যেন আর কোনো চরিত্র হনন না হয়—এই বার্তাটি তিনি স্পিকারের প্রতি জানান। সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আহসান হাবিব এনবিআরের নতুন চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নতুন চেয়ারম্যান হয়েছেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব। সরকার তাকে এ পদে নিয়োগ দেয়—এই তথ্য সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়। আহসান হাবিব দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কর কর্মকর্তা। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের একজন কর্মকর্তা এবং আগে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় গোয়ন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে

ব্যাংক হিসাব খোলায় আর টিআইএন বাধ্যতামূলক থাকবে না

জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের ‘অর্থবিল ২০২৬’-এ ব্যাংক হিসাব খোলার সময় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) বাধ্যতামূলক করা হবে না। এছাড়া সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে জমি–ফ্ল্যাট বণ্টননামা, দলিল নিবন্ধন ও নামজারি করার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। সংসদে সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে কণ্ঠভোটে অর্থবিল পাস

পুনেতে হত্যায় চাঞ্চল্য: বাগদত্তার কাছ থেকে শপিং নামে ১ কোটি রুপি প্রেমিককে দেওয়ার অভিযোগ

মহারাষ্ট্রের পুনেতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগারওয়াল (২৬) হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ বলছে, কেতনের বাগদত্তা সিয়া গোয়াল (২০) বিয়ের শপিং ও প্রস্তুতির অজুহাতে কেতনের কাছ থেকে প্রায় ১ কোটি রুপি নিয়েছিলেন। অভিযোগ আছে, পরে সেই পুরো টাকা তিনি তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে (২২) হাতে তুলে দেন। পুলিশের তদন্ত থেকে জানা গেছে, কেতন ও সিয়ার বিয়ে হওয়ার কথা ছিল।

ইরানের সাইবার হামলায় কুপোকাত ইসরায়েল, হামলা ত্রিগুণ বেড়েছে

চলতি বছর থেকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর ইরানি সাইবার হামলার ঘটনা মারাত্মকভাবে বাড়ছে। সোমবার (২৯ জুন) রয়টার্স এ তথ্য জানায়। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের পরিচালক জেনারেল ইয়োসি কারাদি জার্মান দৈনিক ‘ডাই ওয়েল্ট’‑কে বলেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে অভিযানের সময় তাদের নজরে আনুমানিক ১,৬০০টি বৈরী সাইবার ঘটনা আসে। তবে ২০২৬ সালের একই মাসে সেই সংখ্যা লাফিয়ে

চিতলমারীতে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সেনানিবাসের আইন শৃঙ্খলা সভা শেষে দুপুর সাড়ে দুইটার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর আগে থেকে এসে থাকা প্রতিবন্ধীরা উন্নতমানের হুইলচেয়ার পেয়ে আবেগতাড়িত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ১২ জন প্রতিবন্ধীর হাতে সরাসরি হুইলচেয়ার হস্তান্তর করেন। অনুষ্ঠানটিতে

ডুমুরিয়ায় সেচপাম্প মেরামত করতে গিয়ে ২৫ বছর বয়সী যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত

ডুমুরিয়ায় সেচপাম্প মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মণ্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে ভুক্তভোগীর নিজ মৎস্যঘেরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মণ্ডল উপজেলার মাধবকাটি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমারেশ মণ্ডলের বড় ছেলে। সে স্থানীয় একজন পরিচিত মৎসচাষি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সেচপাম্পের মেরামতের কাজ করছিলেন সবুজ। তখন মূল বিদ্যুৎ