ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

জুন ২৫, ২০২৬

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফুল, বাবর ও জি কে গউছসহ ৯ জন খালাস; এককে মৃত্যুদণ্ড

প্রায় ২২ বছর পর সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ভবিষ্যত প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সংসদের হুইপ জি কে গউছসহ মোট ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ে মামলার একমাত্র দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ নাঈম আহমদ আরিফ

লক্ষ্মীপুরে কুপিয়ে জখম কিশোরীরও মৃত্যু, নিহত বেড়ে পাঁচ

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর জখম এক কিশোরী ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় গণপিটুনিতে এক সন্দেহভাজন নিহত হওয়ায় মোট নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ জুন) সকালেই রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশ জানান, ১৭ বছর বয়সী ইকরা উন্নত চিকিৎসার উদ্দেশ্যে

রিজভী: বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বুধবার (২৪ জুন) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী সমালোচনা করে বলেন, বিরোধীদল সরকারকে ‘নতুন ফ্যাসিবাদ’ হওয়ার অভিযোগ তুলেন; কিন্তু বাস্তবে তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার ছাপ দেখা যায়। তিনি বলেন, কিছু

জামায়াত নেতৃত্বে ১১-দলীয় জোট ঘোষণা করল ৩৬ দিনের কর্মসূচি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আন্দোলন ত্বরান্বিত করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মিলিতভাবে ৩৬ দিনের কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। জোট বলেছে, কর্মসূচিটি মূলত জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য

মাত্র একদিনে ফের কমল স্বর্ণের দাম

দেশীয় বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ)। এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের বক্তব্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সামগ্রিক

পেনশন সেবায় বদল: চালু হচ্ছে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)

জটিলতা কমিয়ে পেনশন সেবাকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে সরকার অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ওপিটিএমএস’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এই তথ্য জানান। নতুন এ প্ল্যাটফর্মে পেনশন আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে তা অনলাইনে দেখা

কিশতওয়ারে থানায় ঢুকে হামলা, ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা এবং থানায় ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এফআইআরে কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে ও আরও ৩০–৪০ জন অজ্ঞাতনামা সেনাসদস্যকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি। থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, কিশতওয়ারের আথোলি থানায় জোরপূর্বক প্রবেশ করে সরকারি

যুক্তরাজ্যে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণকে ১৫ বছর কারাদণ্ড

যুক্তরাজ্যে এক প্রতিবন্ধী ১২ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তারেক মিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৯ বছরের এক শিশুকে অনলাইনে গ্রুমিং করার দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত সতর্ক করে জানিয়েছে, তারেক এখনো মেয়ে শিশুদের জন্য ‘অত্যন্ত উচ্চ’ ঝুঁকি তৈরি করছেন। পোর্টসমাউথ ক্রাউন কোর্টে অনুষ্ঠিত শুনানিতে বলা হয়েছে, ২০ বছর বয়সী তারেক মিয়া ২০২৩

খুলনায় ২ গোডাউনে অভিযান, জব্দ ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন

খুলনার বড় বাজারে বুধবার (২৪ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে শহরের দুটি গোডাউন থেকে মোট ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও পরিদর্শক মোঃ আসিফ আলম অংশ নেন। একই সঙ্গে বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিদর্শক

৯৯২ কোটি টাকার ড্রেজিংেও চ্যানেলের নাব্যতা নিয়ে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের

মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্প আনুষ্ঠানিক সমাপ্তির পথে গেলেও চ্যানেলের স্থায়ী গভীরতা নিয়ে বন্দর ব্যবহারকারীদের উদ্বেগ কাটছে না। দীর্ঘ সাড়ে ছয় বছর পেরিয়ে বন্দর কর্তৃপক্ষ আগামী ৩০ জুন এই মেগা প্রকল্পের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, হারবাড়িয়া এলাকা থেকে বন্দর জেটি পর্যন্ত মোট ২৩.৪ কিলোমিটার চ্যানেল ড্রেজিং করা হয়েছে। কাজের সময় থেকে উত্তোলিত বালু এবং পলি