
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন
রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (রাফি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফির মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কাফরুল থানাকে অবহিত করা হয়েছে। পুলিশি সূত্রে জানা যায়,








