ঢাকা | শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মে ২১, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী: রোববারের মধ্যে পুলিশ চার্জশিট দাখিল করবে

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বাসায় যান। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি ভুক্তভোগী পরিবারের

ভ্যাপসা গরম কবে পর্যন্ত থাকবে, জানালেন আবহাওয়াবিদ

দেশজুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর—এই ১১ জেলায় বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখন বর্ষা আগমনের আগের সময়। এ বছর মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশ করতে পারে। সাধারণত মৌসুমি বায়ু দেশের অভ্যন্তরে প্রবেশের আগে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে দেয়;

ঢাবি ছাত্রদল আহ্বায়ক তানভীর বারী হামিম পদে ফিরেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর তার পদে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী হামিমের বিরুদ্ধে দেওয়া সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার ওপর আর কোনো বিধিনিষেধ নেই

চীনা আমন্ত্রণে খুলনার হামিমসহ ১৫ ছাত্রনেতা চীন যাচ্ছেন

চীনা সরকারের আমন্ত্রণে বিএনপি’র প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। প্রতিনিধিদলটি চীনের চংকিং ও সাংহাই শহরে সফর করে সেখানে চালু গুরুত্বপূর্ণ শিল্প, নতুন উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তিগত উন্নয়ন পর্যবেক্ষণ করবে। তারা চীনের উচ্চমানের উন্নয়ন নীতি, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন ও তৃণমূল স্তরের শাসনব্যবস্থা সম্পর্কে ধারণা সংগ্রহ ও অভিজ্ঞতা বিনিময় করার পরিকল্পনা করছে। সফরের সময় প্রত্নিনিধিদের

বাজুস: প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২,১৫৮ টাকা কমল

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে সোনার দাম ধারাবাহিকভাবে তিন দফা কমার পর প্রতি ভরিতে সর্বোচ্চ ২,১৫৮ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। ফলসে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম এখন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। আগের দিন এক ভরির দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। বাজুস বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ

টানা তিন দফা কমানোর পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দামের কাটছাঁটের পর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ

উপসাগরীয় সতর্কতায় হজকালে ইরান হামলা স্থগিত রাখলেন ট্রাম্প

মিডল ইস্ট আই-এর বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত রেখেছেন। উপসাগরীয় কয়েকটি মিত্র দেশ এবং তার নিজের কর্মকর্তারা হজের সময় আনুযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না করার পরামর্শ দিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুইজন জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তা জানিয়েছেন, তাদের সতর্কবার্তায় বলা হয়েছিল যে হজ চলাকালীন ইরানের ওপর হামলা হলে বড় ধরনের সংকট তৈরি হবে

ডব্লিউএইচও: ইবোলা টিকা বাজারে আসতে লাগতে পারে প্রায় ৯ মাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপদেষ্টা ড. ভাসি মূর্তি জানিয়েছেন, প্রাণঘাতী ইবোলা ভাইরাসের টিকা বাজারে আসতে আনুমানিক আরও নয় মাস সময় লাগতে পারে। জেনেভায় ডব্লিউএইচও সদরদপ্তরে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বুন্ডিবুগিও প্রজাতির ইবোলা রোধে দু’টি সম্ভাব্য ‘ক্যান্ডিডেট ভ্যাকসিন’ তৈরির কাজ শুরু হয়েছে, তবে এগুলো এখনও ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছায়নি। সম্পূর্ণভাবে টিকা তৈরি ও প্রয়োগযোগ্য পর্যায়ে আনতে এবং ক্লিনিক্যাল ট্রায়াল শেষ

খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) জোড়াগেট বাজার চত্বরে আজ বৃহস্পতিবার (২১ মে) সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন করেছে। নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উদ্বোধনী অনুষ্ঠানে জানান, আসন্ন কোরবানির জন্য নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এবারের বিশেষ উদ্যোগে প্রতিটি বাড়িতে কোরবানির বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বিশেষ বস্তা প্রদান করা হবে। বস্তাগুলোতে জমা করা বর্জ্য পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্নতা

চিতলমারীতে ভূমিসেবা মেলা সমাপ্তি, কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার

বাগেরহাটের চিতলমারীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সমাপনী সভার সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু,