
জাতি গঠনে রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতি গঠন ও দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও পরামর্শ দেন, যাতে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়ে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের








