ঢাকা | সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

এপ্রিল ১৯, ২০২৬

সিটি ও আন্তঃজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ হতে পারে

জ্বালানির মূল্য বৃদ্ধি সামনে রেখে সিটি ও আন্তঃজেলা বাসের ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে সরকারগতভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। ভাড়া পুনঃনির্ধারণ কমিটি প্রতিটি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর বিষয়ে মোটামুটি একমত হলেও এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি; এ বিষয়ে সিদ্ধান্ত আজ হতে পারে। রোববার রাতে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ওই ১২ সদস্যের ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক হয়। সভা সন্ধ্যা ৭টা

কুইক রেন্টাল প্রকল্পে লুটপাট ও পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, কুইক রেন্টাল প্রকল্পের আড়ালে লুটপাট করে বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। এ কাজে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য

জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা আজ শনিবার প্রকাশ করা হয়। কমিটি গঠন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ ও অনুমোদনে করা হয়েছে, জানানো হয় এক বিজ্ঞপ্তিতে। জানা গেছে, ‘জাতীয় নারীশক্তি’ গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আত্মপ্রকাশ করে। তখন সংগঠনের নেতৃত্বে আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে

অতীতে ছাত্ররাজনীতি করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ যদি ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগে ছিল—তাহলে সেটিকে বাধা বলা যাবে না। যারা এখন এনসিপিতে যোগদান করবেন, তারা এনসিপির নীতি ও আদর্শ মেনে সংগঠক বা নেতাকর্মী হিসেবে কাজ করবেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব

এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি: ক্ষুদ্র-মধ্যম উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ নিশ্চিত করতে এসএমই ফাউন্ডেশন এবং প্রাইম ব্যাংকের মধ্যে পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের ৩০০ কোটি টাকার ‘রিভলভিং ফান্ড’ এবং ক্রেডিট হোলসেলিং নির্দেশিকা অনুযায়ী তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র

এসএসসি: সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র গ্রহণকারীদের তথ্য পাঠানোর ‘অতীব জরুরি’ নির্দেশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রগুলোকে জরুরি নির্দেশনা জারি করেছে। বোর্ড নির্দেশ দিয়েছে, প্রতিটি কেন্দ্র তাদের সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য ও প্রশ্নপত্র প্রাপ্তির সাথে জড়িত ব্যক্তিদের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাঠাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রে স্থাপিত সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ডসহ ট্রেজারি থেকে যারা শিক্ষক বা কর্মচারী হিসেবে প্রশ্নপত্র গ্রহণ করবেন

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে হাজারো বিক্ষোভ

ইসরায়েলের তেল আবিবে শনিবার (১৮ এপ্রিল) হাজার হাজার মানুষ সরকার ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাস্তায় নামেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিক্ষোভের এই তথ্য জানানো হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, দেশ পরিচালনার নীতিতে গভীর ভুল এবং ৭ অক্টোবরের পর ঘটে যাওয়া ঘটনাগুলোর যথাযথ তদন্ত না হওয়ায় তারা ক্ষুব্ধ। তারা বর্তমান এবং ভবিষ্যৎ সরকারের কাছে সত্য উদঘাটনের দাবি জানাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া

ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাচ্ছেন না — হোয়াইট হাউস বলছে যাচ্ছেন

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা করতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার এক কর্মকর্তা জানান, ভ্যান্স পাকিস্তানে যাচ্ছেন। তবে এ ঘোষণা থেকে খানিক সময় আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স পাকিস্তান সফর করবেন না। রোববার সকালে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে তেহরানের সঙ্গে বৈঠকের জন্য তিনি ইসলামাবাদে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন। তিনি বলেন, প্রতিনিধি

সাতক্ষীরায় মজুদ তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে মজুদ করা তেল বাড়তি দামে বিক্রি করার অভিযোগে শহরের ওই এক ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহেদ হোসেন এই অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১,০১,৪৩২

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, সারাদেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, এজন্য শিশুদের রক্ষায় সোমবার থেকে খুলনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হবে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে নগর স্বাস্থ্য ভবন মিলনায়তনে আয়োজিত ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি বলেন, হাম ও রুবেলা—উভয়ই ভাইরাসজনিত সংক্রামক রোগ,