
রূপপুর পেল কমিশনিং লাইসেন্স — উৎপাদন শুরুর পথে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু করার প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আজ কমিশনিং লাইসেন্স ও উৎপাদন কাজ শুরুর অনুমোদন প্রদান করেছে, যা দিয়ে প্রথম ইউনিটে চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর আইনগত পথ মসৃণ হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ মাসের শেষের দিকে প্রথম








