
মহানবীকে কটূক্তি করলে মৃত্যুদণ্ডসহ কঠোর আইন চান এমপি হানজালা
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার দায়ে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তি বিধান করে জাতীয় সংসদে আইন তৈরি করার জোরালো দাবি জানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য তার বক্তব্যে ঐতিহাসিক








