
তারেক রহমান: ‘জুলাই সনদ’ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে ‘জুলাই সনদে’ বিএনপি স্বাক্ষর করেছে, তার প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি এ বিষয়ে কোনো ব্যতিক্রম থাকবে না বলে জানান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারপ্রাঙ্গণে এক জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভার আগে তিনি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেন








