
গেজেটে ঘোষণা: ডা. শফিকুর রহমান বিরোধীদলের নেতা, সৈয়দ আবদুল্লাহ তাহের উপনেতা
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি গেজেটে এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) ধারা ও ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন,








