
মাদকবিরোধী অভিযানে যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ পিটিয়ে হত্যা
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় আকুব্বার মোল্লা (৪০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার অভিযোগ করে বলছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। নিহত আকুব্বার মোল্লা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ও মাজেদ মোল্লার ছেলে। জানানো হয়, রোববার সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের একটি








