
রূপসা থেকে পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার
খুলনার রূপসা থানা এলাকায় র্যাব-৬ একটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করেছে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নৈহাটি এলাকায় একটি ঘর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল। র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে রূপসা থানাধীন ৩








