
বাগেরহাটে ভৈরব তীরের বধ্যভূমি আধুনিকায়নের কাজ শুরু
বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত বধ্যভূমি আধুনিকায়নের কাজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা এস্কেন্দার হোসেন, কামরুজ্জামান শিমুল,








