
সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ ৪ জেলে উদ্ধার
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের গভীরে জলদস্যু ও বনদস্যু দমনে কোস্টগার্ড আরও এক বড় সফলতা অর্জন করেছে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের শ্যালা নদীর মরা চানমিয়া খালী অঞ্চলে গত ১৩ মে রাতে কোস্টগার্ডর একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুখ্যাত ‘করিম শরীফ বাহিনী’-এর তিনজন সক্রিয় সদস্যকে আটক করে। একই সঙ্গে দস্যুদের কাছ থেকে ৪ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং বিপুল পরিমাণ








