
নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ (সোমবার) সকালে নগরীর বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি আনসার উদ্দিন সড়কের বাইলেনসমূহে হওয়া কাজ, খুলনা বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন ড্রেনের নির্মাণকাজ, বাস্তুহারা এলাকার সড়ক ও ড্রেন উন্নয়ন এবং খালিশপুরস্থ দারুল মোকাররম জামে মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম খতিয়ে দেখেন। প্রশাসক একই সঙ্গে খালিশপুরে অবস্থিত জামি’আ আরাবিয়া শামছুল উলুম দারুল মোকাররম








