
খুলনায় ভাড়া বাড়ি থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার
খুলনা: সোনাডাঙ্গার কাঁচা বাজারের পাশে ভাড়া ঘর থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দারুল আমান মহল্লার ভাড়া বাড়ির তালা ভেঙে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ পাওয়া যায়। পুলিশ ও প্রতিবেশীরা বলছেন, নিহতরা হচ্ছেন বেবী (৫৫), মুস্তাকিম (৪) এবং শামীম (১৩)। তাদের মেয়ে ফাতেমা বেগম (মেরী) এই ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন,








