
বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটের খান জাহান আলীর মাজার সংলগ্ন দীঘিতে মঙ্গলবার (০২ জুন) ভোরে কুমিরে টেনে নেওয়া ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিলা ঘাটের পাশে থেকে মৃতদেহটি মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছে। পুলিশ জানায়, ঘটনার সময় সোমবার (০১ জুন) রাত সাড়ে আটটার দিকে মাজার সংলগ্ন পূর্ব পাশের নারীদের ঘাটে গোসল করতে নামে ফাতেমা আক্তার (৭)। তখন মাজারের পাশে থাকা








