
এগারো মাসে মোংলা বন্দরে ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৫৩৬ মেট্রিক টন পণ্য খালাস
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা গত এক বছরে ব্যবসায়িক গতিশীলতায় নতুন রেকর্ড গড়েছে। চলতি অর্থবছরের প্রথম এগারো মাসে বন্দরে মোট ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৫৩৬ মেট্রিক টন পণ্য সফলভাবে খালাস করা হয়েছে, যা পূর্বের সব রেকর্ড ছাপিয়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক জাহাজের আগমন, পণ্য খালাস ও হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য বেড়ে যাওয়ার ফলে মোংলা এখন দিনরাত ব্যস্ত। বিশেষভাবে কন্টেইনার








