
খুলনা সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আহ্বান: সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করুন
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আবারও যেন ১৬ জুনের মতো কালো দিন বা বাকশালের পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে সবার সতর্কতা জরুরি। তিনি সমস্ত শ্রেণি-স্তরের মানুষকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুন্ন রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে মঞ্জু বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত








