
খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি, ১ লাখ ৭৫ হাজার টাকার সরঞ্জাম হারিয়েছে
খুলনা নগরীর ৮/২, ছোট মির্জাপুর রোডস্থ একাত্তর টেলিভিশন খুলনা অফিসে চুরি হয়েছে। রোববার (২১ জুন) ভোরে কোনো এক সময় চোরেরা অফিসের প্রথম তলার তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি ঘর তছনছ করে বলে পুলিশ ধারনা করছে। চোরেরা অফিস থেকে একটি প্যানাসনিক ২৫শ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, একটি ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ








