
খুলনায় অভিযান: ২ গোডাউনে ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
খুলনায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে শহরের দুটি গোডাউনে রাখা ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানটি করা হয় বুধবার (২৪ জুন) দুপুরে খুলনা বড় বাজার এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও পরিদর্শক মোঃ আসিফ আলম।








