
বিশ্বের ইতিহাসে বিরল শান্তিপূর্ণ সহাবস্থানের নজির: মঞ্জু
খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মের চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দীর্ঘ দিন ধরেই সম্প্রীতির পরিবেশ বজায় রেখে আসছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের জনগণ স্বাধীনভাবে নিজেদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে। এই শান্তিপূর্ণ সহাবস্থান পৃথিবীর ইতিহাসে এক বিরল নজির বলে তিনি উল্লেখ করেন। গোটা দেশের মতো








