
শেখ হাসিনা দেশে ফেরার পথে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইনগতভাবে তার পথে কোনো বাধা নেই। তিনি বলেন, দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া মেনে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করতে পারবেন। রুমিন ফারহানা এই মন্তব্য করেন সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা








