বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়: সালাহউদ্দিন আহমদ
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গঠনমূলক কার্যপরিধি গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি সাংবাদিকদের এসব মন্তব্য করেন। সালাহউদ্দিন জানান, কর্মশালায় সংবিধান, সংসদের কার্যবিধি (রুলস অফ প্রসিডিউর), রীতিনীতি ও হাউস কনভেনশনসহ সংসদীয় আচার-আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা





