
যদি কারও কষ্ট হয়ে থাকে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশগ্রহণের পর থেকে নানা জনসমক্ষে মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত হয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কিছু বক্তব্য দ্রুত ভাইরাল হয়েছে। বুধবার সকালে দেওয়া এক পোস্টে পাটওয়ারী জানিয়েছেন, গত কয়েক দিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু আন্তরিক কথোপকথন করেছেন। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ








