
পদত্যাগের দুই দিন পর ফেসবুকে দীপেন দেওয়ানের দীর্ঘ বার্তা
পদত্যাগের দুই দিন পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান বুধবার রাতে একটি দীর্ঘ ফেসবুক পোস্টে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ করেছেন এবং নিজের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অসুস্থতার কথা বলে গত সোমবার (১ জুন) তিনি বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সমর্থকদের বিভিন্ন মিছিল, মিটিং ও প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। মন্ত্রীর ঘনিষ্ঠরা








