
জনকল্যাণমুখী প্রস্তাব: জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’
বিগত স্বৈরাচারী শাসনকালের দুর্নীতি ও অর্থপাচার থেকে দেশকে পুনর্গঠনের দাবি জানিয়ে ২০২৬-২৭ সালে কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। এই বাজেটের মোট আকার ধরা হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনমুখী বাজেট ২০২৬-২০২৭ প্রস্তাবনা’ শীর্ষক অনুষ্ঠানে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত








