
জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করে ৫৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা আজ শনিবার প্রকাশ করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ ও অনুমোদনক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে জাতীয় নারীশক্তি। সেই সময়ে আহ্ব্যকের দায়িত্ব পেয়েছিলেন মনিরা শারমিন, সদস্যসচিব








