
ট্যাক্সের টাকায় সংসদকে তোষামোখানায় পরিণত করা যাবে না: ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে কাউকে তোষামোদ করার জন্য গান-কবিতা বা অন্যান্য প্রহসনের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদ তোষামোদের জায়গা নয়; এটি দায়িত্ব পালনের জায়গা। জনগণের ট্যাক্সের টাকায় যেন আর কোনো চরিত্র হনন না হয়—এই বার্তাটি তিনি স্পিকারের প্রতি জানান। সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট








