
হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামের কড়া নিন্দা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সহকারী সচিব ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে মাওলানা বাবুনগরী দাবি করেছেন, যদি জামায়াত সরকারে আসে, তাহলে কওমি মাদ্রাসা, দেওবন্দি ও সুন্নিয়া মাদ্রাসার অস্তিত্ব রক্ষিত থাকবেন








