
অনলাইনে ছড়াচ্ছে শাকিব খানের ‘প্রিন্স’
প্রেক্ষাগৃহে প্রদর্শনী জটিলতা কাটার আগেই নতুন সংকটে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। হলগুলোতে প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রদর্শনী ব্যাহত হওয়ার পর এবার সিনেমাটির বিভিন্ন দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। সার্ভার ও প্রযুক্তিগত সমস্যার কারণে দেশের কয়েকটি সিনেমা হলে নির্ধারিত সময়ে চলচ্চিত্রটি দেখানো সম্ভব হয়নি। টিকিট কেটে আসা দর্শকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং কিছু








