
ইডেন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গায়ক জাহিদ অন্তু জামিনে
রাজধানীর গুলশানে ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে আদালত জামিন দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন বলে প্রসিকিউশনের এসআই তাহমিনা আক্তার নিশ্চিত করেছেন। তাহমিনা আক্তার জানান, আদালত জাহিদ অন্তুকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। ঘটনার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে








