
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২:৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও বরেণ্য নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। জানান, বেশ কিছুদিন








