
চোখের জলে বিদায়: পঞ্চভূতে বিলীন হলেন আশা ভোঁসলে
ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা শিল্পী আশা ভোঁসলে আর নেই। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যে মুখাগ্নি করেন তার ছেলে আনন্দ ভোঁসলে। এ দিনটি সঙ্গীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক শূন্যতার দিন। গতকাল সকাল থেকেই মুম্বাইয়ের লোয়ার পারলের আশা ভোঁসলের বাড়ির সামনে মানুষের ঢল নামে। চাঁদের হাটের মত জমায়েতটা উৎসবমুখর ছিল না—সবার মন ছিল শোকাভিভূত। বোন








